Bongosite BD

কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিবছর ০৯ টি কৃষি পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে ১ টি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর এই ভর্তি পরীক্ষার মাধ্যমেই বাংলাদেশের সুনামধন্য সকল কৃষি বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী সিলেক্ট করা হয়।তুমি যদি বাংলাদেশের যে কোন একটি কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক হও, তাহলে আজকের পোস্টটি তোমার জন্য। সম্প্রতি কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে।আজকের পোস্টে কৃষি গুচ্ছ যোগ্যতা, ভর্তির আবেদন পদ্ধতি, কৃষি বিশ্ববিদ্যালয় সমূহ এবং এদের আসন বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ | Agri gst admission circular 2026

কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

এ পর্যায়ে কৃষি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন কবে থেকে শুরু হবে এবং ভর্তি পরীক্ষা কত তারিখে এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। 

এক নজরে সকল গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচী 

  • আবেদন শুরু – ২৫ নভেম্বর ২০২৫ 
  • আবেদন শেষ – ১৫ ডিসেম্বর ২০২৫ 
  • প্রবেশপত্র প্রকাশ – ২৭ ডিসেম্বর ২০২৫ 
  • আসন বিন্যাস প্রকাশ – ২৭ ডিসেম্বর ২০২৫ 
  • ভর্তি পরীক্ষা – ৩ জানুয়ারি ২০২৬ (দুপুর ০২ টা হতে বিকাল ০৩ টা পর্যন্ত) 
  • ফলাফল প্রকাশ – পরীক্ষার ৫ থেকে ৭ দিনের মধ্যে
  • আবেদন ফি – ১২০০ টাকা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা

কৃষি গুচ্ছে সাধারণত ৯টি পাবলিক কৃষি  বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। ভর্তি পরীক্ষার পর তোমার রেজাল্ট এবং সাবজেক্ট চয়েসের ভিত্তিতে র‍্যংক অনুযায়ী বিশ্ববিদ্যালয় পাবে।এ পর্যায়ে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর লিস্ট দেওয়া হল। 

কৃষি বিশ্ববিদ্যালয় – আসন সংখ্যা 

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ – ১০০৬ টি 
  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা – ১০৫ টি 
  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট – ৪৩১ টি 
  • চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম – ২৭৫ টি 
  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা – ১৫০ টি 
  • গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর – ৫১০ টি 
  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ – ৯০ টি 
  • কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম  – ৮২ টি
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী – ৪৫২ টি 

কৃষি গুচ্ছ আবেদন যোগ্যতা

কৃষি গুচ্চে আবেদন করতে হলে SSC (বা এই সমমান) এবং HSC (বা এই সমমান) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। 

  • ২০২২/২০২৩/২০২৪ সালে SSC বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
  • ২০২৫/২০২৬ সালে HSC বা এই সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
  • SSC বা এই সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যাতিত নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • HSC বা এই সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যাতিত নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে। 
  • মোট GPA SSC ও HSC মিলে কমপক্ষে ৮.৫০ হতে হবে।

এসএসসি এবং এইচএসসি বা এই সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত বিষয় হিসেবে থাকতে হবে। 

A level এবং O লেভেলের শিক্ষার্থীদের জন্য, 

O লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে এবং A level পরীক্ষায় কমপক্ষে দুইটি বিষয়ে বিজ্ঞানের উত্তীর্ণ হতে হবে। 

  • O লেভেল এবং A level উভয় পরীক্ষায় একত্রে ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। 
  • ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় আলাদাভাবে নূন্যতম জিপির ৪.০০ থাকতে হবে। 
  • এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে 5.00 এবং 4.00 ধরা হবে। 

কৃষি লিখিত নির্বাচনী পরীক্ষা 

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা এমসিকিউ(MCQ) পদ্ধতিতে নেওয়া হবে। উল্লেখ্য যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বশেষ সিলেবাস অনুযায়ী জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি এবং গণিতের উপর পরীক্ষা নেওয়া হবে। 

  • ভর্তি পরীক্ষার প্রশ্ন বাংলা এবং ইংরেজি উভয় ভাবে দেওয়া হবে। 
  • এছাড়াও প্রতিটি ভুল উত্তর দাগালে ০.২৫ নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। 

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয় ও মানবন্টন 

বিষয় – নম্বর

  • পদার্থবিজ্ঞান – ২০
  • রসায়ন – ২০
  • প্রাণীবিজ্ঞান – ১৫
  • উদ্ভিদবিজ্ঞান – ১৫
  • ইংরেজি – ১০
  • গণিত – ২০

কৃষি গুচ্ছ আবেদন পদ্ধতি

কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী  আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। 

  • কৃষি বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ওয়েবসাইটে থেকে আবেদন করতে হবে। 
  • আবেদনের লিংক হল acas.edu.bd

এছাড়াও তুমি চাইলে গুগল প্লে স্টোর থেকে acas অ্যাপ ডাউনলোডের মাধ্যমেও আবেদন করতে পারবে। এরপর আবেদন করার জন্য SSC ও HSC রোল, পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড ও ইয়ার সিলেক্ট করবে। 

  • একাডেমিক তথ্য দেওয়ার পর পার্সোনাল ইনফরমেশন চাইবে। সঠিকভাবে তথ্যগুলো ফিলাপ করবে
  • এ পরবর্তীতে তোমার মোবাইল এবং ইমেইল নাম্বার দিতে বলবে।তোমার নিজের ইউজ করা মোবাইল নাম্বার দিবে কারণ এই নাম্বারে পরবর্তীতে এসএমএস আসবে। 
  • মোবাইল নাম্বার দেওয়ার পর তোমার নাম্বারে একটি এসএমএস আসবে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
  • ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর তোমার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে 
  • ছবির সাইজ হলো 50 কিলোবাইট এবং ছবি হতে হবে JPG ফরমেটে। ছবি অবশ্যই সঠিক আকারে পাঠাবে না হলে পরবর্তীতে ভর্তির সময় ঝামেলা হতে পারে। 
  • ছবি আপলোড দেওয়ার পর অনলাইনে আবেদন ফি পাঠাতে হবে। অনলাইনে আবেদন পাঠানোর জন্য মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড ডেভিড কার্ড এর যে কোন একটি ব্যবহার করতে হবে। 
  • আবেদন ফি হলে ১২০০ টাকা। তবে আবেদনের ট্রানজেকশন এর চার্জ শিক্ষার্থীকেই করতে হবে। 
  • আবেদন সাবমিট করার পর একটি Applicant Copy দেওয়া হবে যেটি সংরক্ষণ করতে হবে।এই কার্ডের প্রিন্ট কপি পরীক্ষার দিন নিয়ে যেতে হবে। 

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি 

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি হলো ১২০০ টাকা।অনলাইন আবেদন ফি জমা দেওয়ার সময়ই ১২০০ টাকা অনলাইন ব্যাংকিং অথবা ডেবিট/ ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে হবে। 

কৃষি গুচ্ছ ভর্তি ফি জমাদানের প্রক্রিয়া 

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে অপেরতযোগ্য ১০,০০০ টাকা জমা দিয়ে ভর্তির প্রার্থিতা নিশ্চিত করতে হবে।ভর্তি ফি জমা দেওয়ার জন্য ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট হতে পছন্দ অনুযায়ী অনলাইনে জমা দিতে হবে।এছাড়াও যখন সিলেকশনের পর চূড়ান্তভাবে ভর্তি হতে যাবে তখন জমা দিলেও হবে। 

আরেকটি বিষয় হচ্ছে সিলেকশনের পর যারা অটো মাইগ্রেশন বন্ধ করতে চাও, তারা কৃষি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অটো মাইগ্রেশন অপশনটি বন্ধ করে দিতে পারবে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য যে একবার যদি মাইগ্রেশন বন্ধ করে তাহলে তা আর চালু করা যাবে না।যৌক্তিক থেকে অটোমেটিশন বন্ধ করবে তার লিংক acas.edu.bd

কৃষি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ

কৃষি বিশ্ববিদ্যালয় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয় ভর্তি পরীক্ষার নম্বর ও SSC GPA ও HSC GPA এর প্রদত্ত নাম্বারের কম্বাইন্ড করে ফাইনাল মার্ক এর উপর৷ 

  • ফলাফল প্রকাশ করা হবে ২০০ এর মধ্যে র‍্যাংক অনুযায়ী।এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বর এর ভিত্তিতে। 
  • SSC ফলাফল ৪০ নম্বর ও HSC ফলাফল ৬০ নম্বর নেওয়া হবে।( জিপিএ 5.00 যাদের আছে)

কৃষি গুচ্ছ চূড়ান্ত ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

সিলেকশনের পর চূড়ান্ত ভর্তির সময় যে যে কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো হলো

  • SSC ও HSC পরীক্ষার মার্কশিট
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র
  • ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

FAQ

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি কত? 

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি ১২০০ টাকা। 

কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট কোনটি?

কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট acas.edu.bd

কৃষি গুচ্ছে আবেদন শেষ কবে? 

কৃষি গুচ্ছে আবেদনের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৫। 

কৃষি বিশ্ববিদ্যালয় কি কি সাবজেক্ট আছে? 

কৃষি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সাবজেক্ট গুলো হলো

Agri gst University subject list

  • কৃষিবিজ্ঞান 
  • মৃত্রিকা বিজ্ঞান
  • ভেটেনারি মেডিসিন
  • বায়োটেকনোলজি 
  • ফিশারিজ
  • উদ্যানবিদ্যা ইত্যাদি 

কৃষিতে ভর্তির জিপিএ কত?

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে চতুর্থ বিষয়ে বাদে এসএসসি এবং এইচএসসি মিলে কমপক্ষে জিপিএ ৮.৫০ হতে হবে। 

শেষকথা 

আজকের পোস্টে কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।সেই সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের লিস্ট ও আসনসংখ্যা নিয়েও পূর্ণাঙ্গা আলোচনা করেছি। আশা করি আজকের পোস্টটি আপনাদের উপকারে আসবে।

অনার্স ১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

অনার্স ২য় বর্ষের বইয়ের তালিকা ২০২৬

প্রফেশনাল অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬, খরচ ও যোগ্যতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top