Bongosite BD

অনার্স ১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা 

আপনি যদি অনার্সে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়ে থাকেন, কিন্তু কোন বই পড়তে হবে বা কোথা থেকে কিনবেন তা সম্পর্কে কোনো কিছুই জানেন নাহ তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা অনার্স ১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা নিয়ে সম্পূর্ণ ধারণা দিব। সেই সাথে প্রত্যেকটি বিষয়ের কোডও সাথে দিয়ে দিব।

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা হলো অনার্স কোর্সের ফান্ডামেন্টাল বইয়ের তালিকা যেখানে মূল সাবজেক্ট গুলোর পাশে অন্যান্য ডিপার্টমেন্টের কিছু কোর্স ও পড়ানো হয়।পরবর্তীতে ২য়,৩য় বর্ষে এসে এ সকল বইয়ের বিস্তারিত কোর্সগুলো পড়ানো হবে।

অনার্স ১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

অনার্স ১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা 

অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকায় টোটাল ৬ টি সাবজেক্ট রয়েছে। এ ছয়টি কোর্সের মধ্যে বাধ্যতামূলক কোর্স হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যা আপনাকে মাস্ট বি পড়াই লাগবে।এ পর্যায়ে অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা কোড সহ দেওয়া হলো

NU honours 1st year management department book list

  • Introduction to Business – ব্যবসায় পরিচিতি [২১২৬০১]
  • Principles of Management – ব্যবস্থাপনা নীতিমালা [২১২৬০৩]
  • History of the Emergence of Independent Bangladesh – স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস [২১১৫০১]
  • Principles of Accounting – হিসাববিজ্ঞান নীতিমালা [২১২৬০৫]
  • Principles of Marketing – বাজারজাতকরণ নীতিমালা [২১২৬০৭]
  • Micro-Economics – ব্যষ্টিক অর্থনীতি [২১২৬০৯]

এই ছিল nu honours management book list 1st year যেটি কোড সহ উল্লেখ করেছি।আপনি যদি বইগুলো অনলাইনে কিনতে চান তাহলে রকমারি বা অন্যান্য বইয়ের ওয়েবসাইট গুলোতে কোড লিখে সার্চ দিলেই হবে।এছাড়াও লাইব্রেরিতে গেলে বইয়ের নাম এবং কোড নাম্বার বললেই বই কিনতে পারবেন।

অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকায় মোট ০৭টি বই রয়েছে।আপনি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী হয়ে থাকলে এই ০৭ টি বই আপনাকে পড়তে হবে। 

এই বছরও ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট রয়েছে।এ বছরের সবচেয়ে কঠিন কোর্সটি হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তাই শুরু থেকে এই কোর্সের জন্য আলাদা করে প্রিপারেশন নিয়ে রাখবেন। চলুন এই পর্যায়ে দেখে নিই,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা 

NU honours 2nd year management department book list

ব্যবসায় গণিত [২২২৬০৯] 

  • ব্যবসায়ের আইনগত পরিবেশ [২২২৬০৫]
  • ব্যবসায় যোগাযোগ [২২২৬০৩]
  • সামষ্টিক অর্থনীতি [২২২৬১৩]
  • মানব সম্পদ ব্যবস্থাপনা [২২২৬০১]
  • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি [২২২৬১১]
  • অর্থায়নের নীতিমালা [২২২৬০৭]

এটি ছিল Honours management book list 2nd year যেটি কোড সহ দিয়েছি।আপনি চাইলে অনলাইন থেকে বই কিনে নিতে পারবেন।এছাড়াও অনলাইনে অনেক ফ্রি পিডিএফ দেওয়া আছে সেখান থেকেও পড়তে পারেন। 

অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে টোটাল আট টি বই পড়া লাগবে।অনার্স থার্ড ইয়ার থেকে মূলত ডিপার্টমেন্টাল সাবজেক্টের কোর্স শুরু হয়।এ বছর আপনাকে ইংরেজিতে কিছু কোর্সের এক্সাম দেওয়া লাগবে।তার মধ্যে একটি হল ম্যানেজমেন্ট একাউন্টিং। এই সাবজেক্টে মোটামুটি কঠিন বলা যায় তাই শুরু থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন। আর যেহেতু এক্সামও ইংরেজিতে দেওয়া লাগে তাই প্রথম থেকেই ইংরেজিতে লিখার প্র্যাকটিস করবেন।চলুন দেখি ,অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা – 

NU honours 3rd year management department book list

  • বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা [২৩২৬০৯]
  • কোম্পানি আইন [২৩২৬১১]
  • ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং – ইংরেজিতে [২৩২৬১৩]
  • মার্কেটিং ম্যানেজমেন্ট [২৩২৬১৫]
  • ব্যবসায় পরিসংখ্যান – ইংরেজিতে [২৩২৬০৩]
  • বাংলাদেশের করবিধি [২৩২৬০৭]
  • অপারেশন্স ম্যানেজমেন্ট [২৩২৬০১]
  • সাংগঠনিক আচরণ [২৩২৬০৫]

এটি ছিল Honours management book list 3rd year।প্রত্যেকটি সাবজেক্ট আপনাদের সুবিধার্থে কোটসহ দিয়েছি। আপনারা চাইলে শুরু থেকে অনলাইনে বই কিনে পিডিএফ পড়তে পারেন। এছাড়া অনলাইনে প্রতিটি সাবজেক্টের সাজেশন দেওয়া রয়েছে।শুরু থেকে সাজেশন পড়লে ফাইনাল পরীক্ষা কমন বেশি পড়বে।

অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই লিস্টটি আপনার জন্য।অনার্স চতুর্থ বর্ষে আপনাকে টোটাল ০৯ টি বই পড়তে হবে।

এই নয়টি বই ছাড়াও একটি মৌখিক পরীক্ষাও দেওয়া লাগবে যেটি সকল শিক্ষার্থীর জন্যই বাধ্যতামূলক।মৌখিক পরীক্ষাটির নাম হল Viva-voce. এবং এই বর্ষে প্রতিটি কোর্সই হলো ডিপার্টমেন্টাল কোর্স।চলুন দেখি, অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা – 

NU honours 4th year management department book list

  • Project Management – প্রকল্প ব্যবস্থাপনা [242609]
  • International Trade – আন্তর্জাতিক বাণিজ্য [242611]
  • Supply Chain Management – সরবরাহ ব্যবস্থাপনা [242605]
  • Industrial Relations – শিল্প সম্পর্ক [242607]
  • Bank Management – ব্যাংক ব্যবস্থাপনা [242601]
  • Entrepreneurship – শিল্পোদ্যোগ [242617]
  • Bangladesh Economy – বাংলাদেশের অর্থনীতি [242615]
  • Financial Management [In English] – আর্থিক ব্যবস্থাপনা [ইংরেজিতে] [242603]
  • Investment Management – বিনিয়োগ ব্যবস্থাপনা [242613]
  • Viva-voce – মৌখিক পরীক্ষা [242618]

এটি ছিল অনার্স ফাইনাল ইয়ারের Honours management book list 4th year। প্রত্যেকটি বই আপনার অনলাইন থেকে কিনতে পারবেন।সেই সাথে প্রত্যেকটা বইয়ের ফ্রি পিডিএফ এবং সাজেশন রয়েছে অনলাইনে।তাই শুরু থেকে ভালো করার চেষ্টা করবেন এবং ইনকোর্সেও ভালো করার চেষ্টা করবেন। 

NU honours 1st year management department book list

You have to complete a total of 6 courses in the Honors First Year Management program.

  • 212603 –  Principles of Management
  • 212609 –  Micro-Economics
  • 211501 –  History of the Emergence of Independent Bangladesh
  • 212601 –  Introduction to Business
  • 212605 –  Principles of Accounting
  • 212607 –  Principles of Marketing

NU honours 2nd year management department book list

You have to complete a total of 5 courses in the Honors 2nd Year Management Course.

  • 222613 –  Macro Economics
  • 222611 –  Computer and Information Technology 
  • 222605 –  Legal Environment of Business
  • 222601 –  Human Resource Management
  • 222607 –  Principles of Finance
  • 222603 –  Business Communication [In English]
  • 222609 –  Business Mathematics 

NU honours 3rd year management department book list

You have to complete a total of 8 courses in the Honors 3rd Year Management Department Course.

  • 232605 – Organizational Behavior
  • 232603 – Business Statistics [English]
  • 232609 – Insurance & Risk Management
  • 232611 – Company Law
  • 232607 – Taxation in Bangladesh
  • 232613 – Management Accounting [English]
  • 232615 – Marketing Management
  • 232601 – Operations Management

NU honours 4th year management department book list

You have to complete a total of 10 courses in the Honors 4rth Year Management Department Course.

  • 242607  – Industrial Relations 
  • 242615  – Bangladesh Economy
  • 242601  – Bank Management 
  • 242609  – Project Management
  • 242605  – Supply Chain Management 
  • 242611  – International Trade 
  • 242617  – Entrepreneurship
  • 242613  – Investment Management 
  • 242603  – Financial Management (English) 
  • 242618  – Viva-voce 

FAQ

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স করলে কি ইসলামিক স্টাডিজে মাস্টার্স করা যাবে?

সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেকোনো বিষয়ে অনার্স করলে, অন্য যে কোনো বিষয়ে মাস্টার্স করার সুযোগ আছে।তবে কিছু কলেজের নির্দিষ্ট শর্ত রয়েছে।তাই যে কলেজে ভর্তি হবেন সেখানে আগে জেনে নিবেন 

ব্যবস্থাপনা বিভাগের অনার্স ১ম বর্ষের বইয়ের পিডিএফ কীভাবে পাওয়া যাবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইগুলোর পিডিএফ, সাধারণত গুগলে বইয়ের নাম এবং লেখকের নাম দিয়ে সার্চ দিলেই পিডিএফ পেয়ে যাবেন।এছাড়াও নোট এবং সাজেশনের জন্য কলেজে শিক্ষক কিংবা সিনিয়রদের নোট নিতে পারেন।   

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগে মোট কয়টি বই পড়তে হয়? 

টোটাল ৬ টি বই পড়তে হয় 

অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের কয়টি বই পড়া লাগে?

৫ টি

শেষকথা

আজকের আর্টিকেলে অনার্স ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা নিয়ে সম্পূর্ণ ধারণা দিয়েছি।আশা করি আজকে আর্টিকেলটা আপনাদের উপকারে আসবে।যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। এছাড়াও বইয়ের সাজেশন এবং অন্য পিডিএফ এর জন্য আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন।

অনার্স ২য় বর্ষের বইয়ের তালিকা ২০২৬

1 thought on “অনার্স ১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা ”

  1. Pingback: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬  - Bongosite BD

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top