Bongosite BD

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। আজকের পোস্টে এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির যোগ্যতা, আবেদনের সময়সীমা, কিভাবে আবেদন করবেন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ | llb admission 2026

প্রথমেই এলএলবি ভর্তি বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি নিয়ে আলোচনা করব। 

llb admission 2026 dates

এক নজরে সকল গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচী 

  • আবেদন শুরু – ২৬ জানুয়ারি ২০২৬ 
  • আবেদন শেষ – ৭ এপ্রিল ২০২৬ 
  • মনোনীত শিক্ষার্থীদের তালিকা – ২০ এপ্রিল ২০২৬ 
  • আসন বিন্যাস প্রকাশ – ২১ এপ্রিল ২০২৬ 
  • লিখিত ভর্তি পরীক্ষার তারিখ – ২৪ এপ্রিল ২০২৬ 
  • ভর্তি পরীক্ষার সময় – বিকাল ২ টা হতে ৩ টা পর্যন্ত
  • ফলাফল প্রকাশের তারিখ – ৩০ এপ্রিল ২০২৬ 
  • সাক্ষাৎকারের তারিখ – ৫ মে ২০২৬
  • সাক্ষাৎকারের সময় – সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:৩০ টা পর্যন্ত 
  • মেধা তালিকা প্রকাশ – ৮ মে ২০২৬ 
  • ভর্তি সময় – ১২ মে ২০২৬ থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত 

এলএলবি  ভর্তি আবেদন ফি

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এই বছর আবেদন ফি রাখা হয়েছে ৬০০ টাকা। এছাড়াও ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হলে ভর্তির সময় টোটাল ১২৫৬০ টাকা লাগবে। 

এলএলবি ভর্তি যোগ্যতা ২০২৬

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি যোগ্যতা নিয়ে এ পর্যায়ে আলোচনা করব। এলএলবি কোর্সে ভর্তির জন্য, 

  • SSC ও HSC উভয় পরীক্ষায় ডিভিশন পদ্ধতিতে ৫০% নম্বরসহ সেকেন্ড ডিভিশন নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  • SSC ও HSC উভয় পরীক্ষায় জিপিএ পদ্ধতিতে (GPA – 5 এর মধ্যে) ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। 
  • সেই সাথে চতুর্থ বিষয় বা অপশনাল সাবজেক্ট ছাড়া জিপিএ ৩.০০ থাকতে হবে। 

এলএলবি ভর্তি পরীক্ষার মানবন্টন 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী এ বছর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।এ পর্যায়ে বিষয়ভিত্তিক পরীক্ষার মানবন্টন দেওয়া হল । 

  • পরীক্ষা পদ্ধতি – MCQ 
  • বাংলা – ২৫ 
  • ইংরেজি – ২৫ 
  • সাধারণ জ্ঞান বাংলাদেশ – ২৫
  • সাধারণ জ্ঞান আন্তর্জাতিক – ২৫ নম্বর

এলএলবি কোর্সে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ৪০% নম্বর পেতে হবে।৪০% নম্বরের কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবে। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি পরীক্ষার কেন্দ্র 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গাজীপুরের বাউবির মূল ক্যাম্পাসে।ভর্তি পরীক্ষার তারিখ হল ২৪শে এপ্রিল ২০২৬। ভর্তি পরীক্ষার সময় বিকাল ২ টা থেকে ৩ টা পর্যন্ত।ভর্তি পরীক্ষার দিন কিছুটা আগে যাওয়ার চেষ্টা করবেন। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি তথ্য

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এলএলবি কোর্সে মোট ৪০টি কোর্স রয়েছে৷এই চল্লিশটি কোর্স মোট ১২০ ক্রেডিটের।প্রতিটি কোর্স হচ্ছে ৩ ক্রেডিট এর। 

  • এলএলবি কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ হচ্ছে ৮ বছর। প্রতিশিক্ষা বর্ষে দুটি করে সেমিস্টার রয়েছে। 
  • ক্লাস শুধুমাত্র শুক্র এবং শনিবারে করানো হয়।ক্লাস অনুষ্ঠিত হয় ঢাকার আঞ্চলিক কেন্দ্রে। 
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি কোর্সে মোট আসন হচ্ছে ১০০ টি।আশা করি এলএলবি কোর্স নিয়ে আপনাদের ক্লিয়ার ধারণা হয়েছে। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি কোর্সে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি কোর্সের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির সময় আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে নিতে হবে। যদি এই ডকুমেন্টসগুলো সাথে করে না নেন তাহলে ভর্তির সময় সমস্যায় পড়বেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা 

  • আবেদনকারী শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। 
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্র ফটোকপি লাগবে 
  • SSC/HSC মার্কশিটের সত্যায়িত কপি লাগবে। 
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি লাগবে। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি কোর্সের ভর্তি ফি 

এ পর্যায়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এলএলবি কোর্স কমপ্লিট করতে যত ভর্তি ফি লাগবে সব নিয়ে আলোচনা করব। 

প্রথম সেমিস্টারের খরচ

  • রেজিস্ট্রেশন ফি – ২০০ টাকা
  • কোর্স ফি – ১০,৫০০ টাকা

মোট পাঁচটি কোর্স হয়েছে প্রথম সেমিস্টারে। প্রতিটি কোর্সের ফি ২১০০ টাকা করে। 

  • মোট ফি – ৫টি কোর্স × ২১০০ = ১০৫০০ টাকা
  • পরীক্ষার ফি (৫টি কোর্স × ৩০০ টাকা) – ১৫০০ টাকা
  • সেমিস্টার নম্বরপত্র ফি – ১০০টাকা
  • ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ড ফি –  ২০০ টাকা
  • একাডেমিক ক্যালেন্ডার ফি – ৫০ টাকা
  • রোভার স্কাউট ফি – ১০ টাকা
  • মোট খরচ – ১২,৫৬০ টাকা

এভাবে প্রতিটি ইয়ারে মোট ১২৫৬০ টাকা করে নেওয়া হবে। 

এলএলবি ভর্তি আবেদন প্রক্রিয়া ২০২৬

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এলএলবি কোর্সের জন্য আবেদন করতে হবে।এ পর্যায়ে কিভাবে ধাপে ধাপে আবেদন করবেন সেটি দেওয়া হল

  • আপনার ফোনে যেকোনো ব্রাউজারে গিয়ে আবেদনের এই লিংকটি কপি করে পেস্ট করুন।
  • আবেদনের লিংক https://osapsnew.bou.ac.bd
  • এরপর Offered Programs থেকে School of Law (SOL) ক্লিক করুন। এখানে আপনি এলএলবি অপশনটি দেখতে পাবেন। তারপর LLB এর পাশে Apply Now বাটনে ক্লিক করুন।
  • পুনরায় Apply Now ক্লিক করুন।

এরপর আপনাকে আপনার কিছু তথ্য দিতে হবে হবে। একাডেমিক তথ্য যথাযথভাবে পূরণ করে Next এ ক্লিক করুন। তারপর Personal Information এ সদ্য তোলা ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

ছবি ফরমেট – JPG

  • ছবির সাইজ – ৩০০×৩০০
  • স্বাক্ষরের ফরমেট – JPG
  • স্বাক্ষরের সাইজ – ৩০০×৩০০

এর পরবর্তী পেইজে আপনার কাছ থেকে আপনার মোবাইল নম্বর জানতে চাইবে। যে নাম্বারটা আপনার সচল রয়েছে সে নাম্বারটি দিন।নাম্বারটি সঠিকভাবে বসাবেন কারণ এ নাম্বারে পরবর্তীতে কোড আসবে। এরপর আপনার ইমেইল দিন। ইমেইল দেওয়ার পর আপনাএ মোবাইল ও ইমেইলে Temporary User ID ও Password আসবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে রাখুন। 

এরপর অনলাইনে ভর্তি ফি পেমেন্ট করা লাগবে।Payment বাটনে ক্লিক করে Online Gateway তে ভর্তি ফি পরিশোধ করুন।ভর্তি ফি সফলভাবে পাঠানো হলে “Payment has been completed successfully” মেসেজ আসবে।

আবেদন ফি হলো ৬০০ টাকা।তবে যেহেতু অনলাইন আবেদন করবেন তাই আবেদন ফি এর পাঠানোর চার্জ আপনাকে বহন করতে হবে 

আবেদনে ভুল করলে করণীয় 

আবেদন করতে গিয়ে কোন ধরনের সমস্যা হলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন।হেল্পলাইন নম্বর গুলো হল 

01618977237, 01907451612

এছাড়াও আইসিটি হেড, আইসিটি এন্ড ই-লার্নিং সেন্টার, বাউবিতেও আবেদন করতে কোনো ভুল হলে যোগাযোগ করতে পারেন। সবশেষে আবেদনপত্র প্রিন্ট করে সত্যায়িত সনদ ও নম্বর পত্র ঢাকা আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। 

  • ঢাকা আঞ্চলিক কেন্দ্র হল – ৪/ক, গণ ল্যাবরেটরি রোড, ধানমন্ডি, ঢাকা

আশা করি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি কোর্সে আবেদন প্রক্রিয়া নিয়ে আপনাদের কোন ধরনের সমস্যা হবে না। তারপরও আবেদন করতে কোন সমস্যা হলে আমাদের কমেন্টে জানাতে পারেন

প্রফেশনাল অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬, খরচ ও যোগ্যতা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হেল্পলাইন নাম্বার 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইন নাম্বার হল 01618977237, 01907451612. সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত নম্বর খোলা থাকবে। শনি এবং রবিবারে হেল্পলাইন নম্বর বন্ধ থাকবে। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

FAQ 

এলএলবি পড়তে কি যোগ্যতা লাগে? 

  • এলএলবি পড়তে হলে এসএসসি এবং এইচএসসি বা এই সমমান পরীক্ষায় যে কোন বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
  • এলএলবি পড়ার জন্য এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে।

এলএলবি পাস মার্ক কত? 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্ডারে এলএলবি করতে চাইলে ৪০% নম্বর নিয়ে পাস করতে হবে। 

এলএলবি কত বছরে পড়তে হয়? 

বাংলাদেশে এলএলব সাধারণত দুই ভাবে করা যায়। 

  • প্রথমটি হল এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ৪-৫ বছর মেয়াদী অনার্স কোর্সে(এলএলবি) ভর্তি হওয়া 
  • অন্যটি হলো স্নাতক পাসের পর দুই বছর মেয়াদী এলএলবি পাস কোর্সে ভর্তি হওয়া।

এলএলবি ভর্তি পরীক্ষা আছে কি? 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এলএলবি ভর্তি পরীক্ষা দিতে হয়। 

সরকারি ল কলেজে পড়ার খরচ কত? 

সরকারি ল কলেজগুলোতে পড়তে গেলে মোট ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে। 

শেষকথা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ নিয়ে আজকের পোস্টে আলোচনা করেছি। আশা করি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি কোর্সে ভর্তি যোগ্যতা, ভর্তির আবেদন প্রক্রিয়া নিয়ে ধারণা পেয়েছেন। যারা কোন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে একদমই জানেন না তারা আমাদের এই পোস্টটি পড়তে পারেন।

অনার্স ১ম,২য়,৩য়,৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

অনার্স ২য় বর্ষের বইয়ের তালিকা ২০২৬

চুল সিল্কি করার উপায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top